হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখাচ্ছে।
ফিফা উইন্ডো
লেস্টার সিটির হামজা চৌধুরী অনেকদিন ধরেই বাংলাদেশের হয়ে খেলার আশা প্রকাশ করেছেন। আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে তিনি জাতীয় দলের জার্সিতে খেলবেন বলে আশাবাদী বাফুফে। বিষয়টি জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ক্লাব ফুটবলের বিরতির পর এবার মাঠে গড়াবে আন্তর্জাতিক ফুটবলের ম্যাচ। প্রীতি ম্যাচের পাশাপাশি অনেক দলই এবার মাঠে নামবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও। এবারের ফিফা উইন্ডোতে মাঠে নামছেন নেইমার, মেসি, রোনালদো, এমবাপ্পেরা। এক নজরে দেখে নেয়া যাক কবে মাঠে নামছেন এই তারকা ফুটবলাররা।